ধান-চাল সংগ্রহের মেয়াদ ৩১ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
চাল উৎপাদনকারী মিলার ও ব্যবাসায়ীদের সুবিধার্থে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিকেলে বগুড়ার সান্তাহার সিএসডি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, আগে শুল্কমুক্ত চাল আমদানী হয়েছে বলেই চালের দাম কম ছিলো। কিন্তু বর্তমানে সাড়ে ৬২ শতাংশ শুল্কে চাল আমদানী করতে হয়। আর এতে করে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি। এ সময় খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























