দ্রুত নদী খনন ও বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করতে পানিসম্পদ বিভাগকে প্রধানমন্ত্রীর নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দ্রুত নদী খনন ও বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করতে পানিসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদনকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় বাঁধ নির্মাণ কাজ দ্রুত ও টেকসই করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সমুদ্র গবেষণার প্রতি জোর দিয়ে কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন একনেক চেয়ারপারসন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শ্রীলঙ্কার ছাঁচে ফেলে বাংলাদেশকে মূল্যায়ন করা ঠিক হবে না। কারণ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না বাংলাদেশ। দেশের চাহিদা ও গুরুত্ব বিবেচনায় একনেকে সব উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী।























