দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিএনপির প্রতিকী গণঅনশন
- আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
তেল,গ্যাস,খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় শহরে প্রতিকী গণঅনশন কর্মসুচি পালন করেছে বিএনপি। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর আহ্বান জানান নেতা-কর্মীরা।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে কেডি ঘোষ রোডে দলীয় কার্যলয়ের সামনে অনশন কর্মসুচি পালন করে বিএনপি। কর্মসূচিতে দ্রব্যমূল্যের টানা উর্ধ্বগতিতে ক্রমশ্ব মানুষ মহাসংকটের দিকি ধাবিত হচ্ছে জানিয়ে নেতারা দ্রুত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি করেন।
টিসিবির পণ্য বিক্রিতেও লাগামহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে পালিত অনশন কর্মসূচিতে তারা এ অভিযোগ করেন। সকাল ১০টায় নগরীর ভুবনমোহন পার্কে শুরু হয় কর্মসূচি। এসময় বক্তারা বলেন, রমজানের আগেই সারাদেশে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনর রশিদ।
একই দাবিতে বরিশালেও প্রতীকি অনশন করেছে বিএনপি। সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সরকারের নানামুখি দুর্নীতির প্রতিবাদে রংপুর মহানগরীতে অনশন করছে জেলা বিএনপি। দুপুরে দলের স্থানীয় কার্যালয়ের সামনের সড়কে মঞ্চ বানিয়ে কর্মসূচি শুরু হয়। সিনিয়র সহ-সভাপতি সামুসুজ্জামান সামুর সভাপতিত্বে অনশনে মহানগর জেলা বিএনপি এবং সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিকী অনশন কর্মসূচি পালন করে ফরিদপুর মহানগর বিএনপি।























