দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।
২০২০ সালের গাড়িতে অগ্নিসংযোগের এক মামলায় তাকে আটকের কথা জানায় পুলিশ। ‘দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছিল। এ সময় ইশরাক হোসেনকে আটক করে পুলিশ। ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইশরাক ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে।























