দেশে গণতন্ত্র নেই, চলছে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন : জি এম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
জাতীয় পাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে গণতন্ত্র নেই, চলছে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের আস্থার কমছে আর জাতীয় পার্টির ওপর আস্থা বাড়ছে।
বিকেলে রাজধানীর মিরপুরে জাতীয় পার্টির দারুস সালাম থানার দ্বি-বার্ষিক সম্মেলনে জি এম কাদের আও বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করে তা ধ্বংস করা হচ্ছে। সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেন, দেশে দুর্নীতির বিস্তৃতি ঘটেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাপন অসহনীয় হয়ে উঠেছে।























