দেশে করোনায় মৃত্যু ৮, এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জনে
- আপডেট সময় : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জন। আর গেলো ২৪ ঘন্টায় একদিনে সর্বোচ্চ ৬শ ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ১০৩ জন। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, এ পর্যন্ত মৃতদের মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগের এবং এদের অধিকাংশই বয়স্ক। তাই পরিবারের বয়স্কদের প্রতি বেশী যত্ন নেওয়া প্রয়োজন বলে মত দেন ডা. নাসিমা সুলতানা।
সময়ের সাথে টেস্টের সংখ্যা যত বাড়ছে, দেশজুড়ে ততই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।
করোনার সবশেষ অগ্রগতি তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই অনলাইন ব্রিফিং। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান তুলে ধরেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক।
মৃতদের অবস্থানগত ও বয়স ভিত্তিক পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।
ঢাকার বাইরের আধুনিক ল্যাবরেটরী সুবিধাসম্পন্ন হাসপাতাল চাইলে সক্ষমতা যাচাই করে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হবে বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
নারায়গঞ্জে বেসকারি সহায়তায় পিসিআর ল্যাব স্থাপন করায় উদ্যোক্তাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
























