দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকের সংখ্যা প্রতিবছর ৩৫ হাজার করে বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকের সংখ্যা প্রতিবছর ৩৫ হাজার করে বাড়ছে। অর্থাৎ বছরে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।























