০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দেশে আশংকাজনকভাবে কমছে আমদানী-রপ্তানী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ১৭৭৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আশংকাজনকভাবে কমছে আমদানী-রপ্তানী। বৈশ্বিক মন্দা ও ডলার সংকটে বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন আমদানী-রপ্তানী সংশ্লিষ্টরা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গি আর অব্যবস্থাপনায় অর্থনীতিতে সহসা সুফল আসবে না। তবে বন্দর চেয়ারম্যানের দাবি, বছর শেষে ঠিক হয়ে যাবে সবকিছু।

গ্যান্ট্রিক্রেনে করে জাহাজ থেকে নামানো হচ্ছে পণ্যভর্তি কন্টেইনার। কোথাও কোথাও রপ্তানীমুখি কন্টেইনার জাহাজীকরণ হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে লোহার এই বাক্সগুলো যতো বেশি নড়া-চড়া করে ততোই সচল থাকে জাতীয় অর্থনীতি।

গেলা তিন মাসে ধারাবাহিকভাবে কমছে কন্টেইনার হ্যান্ডলিং। চলতি বছর আগস্ট মাসে যেখানে কন্টেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ৯০ হাজার ৬১৭ টিউস; সেপ্টেম্বরে এসে তা কমে দাড়ায় ১ লাখ ৬২ হাজার ২১৯ টিউস। অক্টোবর মাসে কমেছে আরো সাড়ে ৮ হাজার টিউস। এমন অবস্থা থেকে উত্তরনে সহসায় কোন আশা দেখছেন না সংশ্লিষ্টরা।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক মন্দার কারণ হলেও একমাত্র কারণ নয়। এর থেকে উত্তরণে দরকার আন্তরিকতা, দুরদর্শিতার পাশাপাশি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।

বন্দরে পন্য খালাস ও জাহাজীকরণের এই অবনতিতে এখনই হতাশ হতে চান না বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি বছরের এই সময়ে আমদানী রপ্তানী কম হয়। বছর শেষে যা ফের চাঙ্গা হবে।

আমদানি-রপ্তানির নেতিবাচক প্রভাব পড়ছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়েও।আগস্ট মাসের চেয়ে অক্টোবর মাসে রাজস্ব আদায় কমেছে ৫৮৬ কোটি টাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে আশংকাজনকভাবে কমছে আমদানী-রপ্তানী

আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২