দেশের সার্বিক উন্নয়নের সুদক্ষ কারিগর হচ্ছে শেখ হাসিনা: ইকবালুর রহিম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
দেশের সার্বিক উন্নয়নের সুদক্ষ কারিগর হচ্ছে শেখ হাসিনা, তারই নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে জানিয়েছে হুইপ ইকবালুর রহিম।
সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় হলিল্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,
বর্তমান সরকার তথ্য-প্রযুক্তির ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কোন স্বপ্ন নয় এখন এটি নিখাদ বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখিয়েছেন বাংলার মানুষতার সুফল ভোগ করছে বলে জানান তিনি।























