দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে : মাহাবুব উল আলম হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। কাজেই আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ হবে না। কর্মসুচির নামে কোন নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। ডিসিকোর্টে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান করে জেলা প্রশাসন। এতে হানিফ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোন সাংবিধানিক ব্যবস্থা নয়। এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোন অংশ নয়। ওই ব্যবস্থা আনতে হয়েছিলো শুধু বিএনপির মতো অগনতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশের কারনে। এসময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম উপস্থিত ছিলেন।





















