দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
নেত্রকোণায় করোনায় কর্মহীন সিএনজি চালক, দর্জি ও দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের মোক্তারপাড়া আঞ্জুমান স্কুল প্রাঙ্গনে প্রায় সাড়ে ৯শ’ লোকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঝিনাইদহে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ’ ১২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে নগদ ৭ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জে কর্মহীন ৮৮টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে আর্থিক সহায়তার এই চেক তুলে দেন ব্যাংক কর্মকর্তারা।
























