দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম
- আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরইমধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এদিকে, ভোট কেন্দ্রকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। বিভিন্ন ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সিলেটের ৬টি নির্বাচনী আসনের ১০১৬টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম।
বরিশালের সদর থেকে সিটি কপোরেশন এলাকা ও ১০টি ইউনিয়নের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
রংপুর বিভাগের ৪৫৪৬টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পাঠানোর হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী।
নেত্রকোণার সব কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের ৩২টি ভোটকেন্দ্রকে ঝুকিপূর্ণ দাবি করে ইসিতে অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী।
জয়পুরহাটে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম। আনসার-ভিডিপির সদস্যরাও যোগ দিয়েছেন।
নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী।
গাইবান্ধায় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের চরাঞ্চলসহ ৭শ ৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
যশোর-শার্শা সংসদীয় আসনে ১০২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। ৬০২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ইসি।
জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৮টি পৌরসভার ৬৮টি ইউনিয়নের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
দিনাজপুরে ৮৪৪টি ভোটকেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। এরমধ্যে ২৫৭টি কেন্দ্র চিহ্নিত হয়েছে ঝুঁকিপূর্ণ।
সাতক্ষীরার ৬০৯টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।
লালমনিরহাটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার ১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।




















