দূর্নীতি, প্রশাসনের দূর্বলতা ও অর্থায়ন নিয়ে, ব্যবসায়ীরা এখন ত্রিমুখি চ্যালেঞ্জে রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
দূর্নীতি, প্রশাসনের দূর্বলতা ও অর্থায়ন নিয়ে, ব্যবসায়ীরা এখন ত্রিমুখি চ্যালেঞ্জে রয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
দুপুরে সিপিডি কার্যালয়ে ২০২১ সালের ব্যবসার পরিবেশ নিয়ে করা এক জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রতিষ্ঠানের গবেষকরা। এসময় গবেষণার ফলাফল তুলে জানানো হয়, দেশের ৬৩ শতাংশ ব্যবসায়ী মনে করে প্রণোদনা প্যাকেজ বন্টন দুর্বল ছিলো, ৪২ শতাংশের মতে দেশের অর্থনীতি এখন চাপে রয়েছে। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত তিন বছর সময় লাগবে বলেও জরিপে উঠে আসে। এছাড়া করোনায় একটা শ্রেণীর ব্যবসায়ীদের সম্পদ বেড়েছে বলেও মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অর্থনীতি পুনরুদ্ধারে অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি তোলেন সিপিডির গবেষকরা।





















