দুস্থ ও দরিদ্রের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে দুস্থ ও দরিদ্রের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সেনাপ্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। এছাড়া সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি এলাকায় একই ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই, লবণ ও গুঁড়ো দুধসহ ৮টি পণ্য বিতরণ করা হয়েছে। এছাড়া, খুলনা, নড়াইল, সিলেটসহ দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর পক্ষে একই পরিমাণ ত্রাণ বিতরণ চলছে।

















