দুবাইয়ে নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত দুবাই এক্সপোতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। এ সফরে দুদেশের মধ্যে সই হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক। সোমবার সন্ধ্যায় পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ২১ সদস্যের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর। ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





















