দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভোলাগঞ্জের সাদা পাথর কয়ারি
- আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় উঠছে সিলেটের সীমান্ত এলাকা ভোলাগঞ্জের সাদা পাথর কয়ারি। করোনার ভয় কাটিয়ে পর্যটকদের আনাগোনা বাড়ায় জমতে শুরু করেছে পাহাড়, নদী আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের রাজ্য। তবে, সেখানে পর্যটকদের জন্য নেই কোনো থাকা-খাওয়ার হোটেল, রিসোর্ট।
পাহাড়, নদী, স্বচ্ছ জল আর সবুজ প্রকৃতি–পর্যটকদের পছন্দের তালিকার সব কিছু রয়েছে পাথরের স্বর্গরাজ্য– ভোলাগঞ্জের সাদা পাথরে। সিলেট শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটি। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এটিই এখন পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে। অদূরে থাকা মেঘালয় পাহাড়ের সৌন্দর্য বিমোহিত করে সব বয়সী মানুষকে।
তবে, সাদাপাথর যাওয়ার রাস্তা উন্নত মানের হলেও, সেখানে নেই থাকা খাওয়ার কোনো ব্যবস্থা। পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তবে, পরিকল্পিত বিনিয়োগ হলে এটিই হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলে মনে করেন, ভ্রমন পিপাসুরা।
বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সিলেটের সাদা পাথর এক সময় দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করে পর্যটকরা।


















