দিনাজপুর ধুকুরঝারি এলাকা থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝারি এলাকা থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা একটি রক্তমাখা বস্তার মধ্যে পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পায়।নিহতের নাম রাকিব। সে সদর উপজেলার টার্মিনাল এলাকার বাসিন্দা।মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


























