দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় নিহত দুইজন
- আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার কোচ বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।
সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিটেজ স্লিপার কোচ’ বাসটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ছয়জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঝিনাইদহের কালীগঞ্জে স্যালোইঞ্জিন চালিত যানবাহন আলমসাধুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। দুপুর উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ওই গ্রামের মান্নান শেখের ৫ বছরের কন্যা মারিয়া বাড়ির সামনে খেলা করছিলো। এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুত গতির আলমসাধু তাকে ধাক্কা দেয়,পরে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।





















