দশ হাজার দরিদ্রের মাঝে জাকাত দিলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার
- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৫১৮ বার পড়া হয়েছে
প্রতি বছরের ন্যায় এবারও অসহায় মানুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ। নোয়াখালীর সোনাইমুড়ির আমিরাবাদে নিজ বাসভবনে দশ হাজার গরীব-দু:খী-অসহায় মানুষের মাঝে এসব কাপড় বিতরণ করেন তিনি। ঈদের আগে নতুন কাপড় ও লুঙ্গি পেয়ে খুশি অসহায় মানুষগুলো। আর অতীত মতো আগামীতেও মানুষের পাশে থাকার প্রত্যয়ের কথা জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ।
নোয়াখালীর সোনাইমুড়ির আমিরাবাদের কৃতি সন্তান এসএ গ্রুব অব কোম্পানিজের কর্ণধার সালাহউদ্দিন আহমেদের জন্য বিশেষ দিনগুলোতে এভাবেই অপেক্ষায় থাকে হাজার হাজার মানুষ।
অসহায় সে মানুষগুলোর পাশে দাঁড়াতে শত ব্যস্তার মাঝে নিজ গ্রামে ছুঁটে আসেন সালাহউদ্দিন আহমেদ। যাকাতের কাপড় তুলে দেন সেসব অসহায়
দু:খি মানুষের হাতে, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও।
যাকাত প্রদান অনুষ্ঠানকে ঘিরে আমিরাবাদে তৈরি হয় উৎসব মূখর পরিবেশ।
ঈদের আগে নতুন কাপড় ও লুঙ্গি পেয়ে খুশি অসহায় মানুষগুলো। প্রাণ ভরে দোয়া করেন সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবারের জন্য।
বিশেষ দিন গুলো ছাড়াও করোনা, বন্যাসহ নানা দূর্যোগে এসব মানুষগুলোর পাশে থাকেন সালাহউদ্দিন আহমেদ।
অসহায় মানুষগুলোর খুশির উপলক্ষ্য হতে পেরে খুশি এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ। ভবিষ্যতেও সোনাইমুড়ি বাসির পাশে থাকার প্রত্যায় জানান তিনি।
এসএ গ্রুপ অব কোম্পানিজের এমন আয়োজন অসহায় ও দুস্থদের ঈদের আনন্দ বাড়িয়ে দিবে কয়েকগুন।



















