ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন তিনি। মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।


















