তৃতীয় দফায় আবারও ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি
- আপডেট সময় : ০৮:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা অব্যাহত থাকবে চলতি মাস জুড়ে। তৃতীয় দফায় আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শ্রমজীবী মানুষ। তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
আকাশে নেই কোনো কালো মেঘের দেখা। বাতাসে আর্দ্রতা ও প্রখর রোদ থেকেই অনুভূত হচ্ছে তীব্র গরম। আর এতেই নাকাল নগরবাসী। পথচারী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমজুর যারাই কাজে ঘর থেকে বের হচ্ছেন তাদেরই জীবন ওষ্ঠাগত। তারপরও জীবিকার তাগিদে বাধ্য হয়ে প্রচণ্ড তাপদাহে কাজে যেতে হচ্ছে তাদের।
দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই কোনো খুশির বার্তা। পুরো মাস জুড়েই চলবে এটি। তবে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। তৃতীয় দফায় আগামী তিন দিন অতি তাপপ্রবাহ বয়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
























