তুরস্ককে ৩-১ গোলে হারালো সুইজারল্যান্ড
- আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আজারবাইজানের বাকুতে ইউরোয় ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারায় সুইজারল্যান্ড। এ জয়ে শেষ ষোলোয় ওঠার আশা ধরে রাখল সুইসরা। ফলে ইউরো থেকে বিদায় নিলো তুরস্ক।
সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন উইঙ্গার জেরদান শাকিরি। গতিময় ফুটবলের এ ম্যাচে তুরস্কও একেবারে ছেড়ে দেয়নি। দুই দলের মোট ৪১টি আক্রমণ দেখেছে দর্শকেরা। সুইজারল্যান্ডের পয়েন্ট চার। কিন্তু ওয়েলসের চেয়ে গোল নক আউট পর্বে যেতে তিনদিন অপেক্ষা করতে হবে সুইজারল্যান্ডের। ছয় গ্রুপের মধ্যে তিনে থাকা চারটি দল যাবে শেষ ষোলোয়। তার জন্য ভালো পয়েন্ট থাকতে হবে। এখন যদি সুইসরা ওই চার দলের মধ্যে থাকতে পারে তবেই পরের রাউন্ডে যাবে তাঁরা। কিন্তু হারে ইউরো থেকে বিদায় নিল ৩ ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক। রাতের অন্য ম্যাচে ৩৯ মিনিটে পেসিনার গোলে ওয়েলসের বিপক্ষে ইতালিকে জয় এনে দেন। ওই জয়ে তিন ম্যাচেই জিতে দ্বিতীয় রাউন্ডে গেলো ইতালি।























