তীব্র তাপদাহে পুড়ছে যশোর ও ঝিনাইদহের শ্রমজীবী মানুষ
- আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে পুড়ছে যশোর ও ঝিনাইদহের শ্রমজীবী মানুষ।
দুপুরে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। যশোর বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন ধরে যশোরে তাপপ্রবাহ চলছে। সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। যশোরে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র রোদ আর প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। সকাল থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। বিকেলেও সর্বোচ্চ গরম অনূভুত হচ্ছে। গরমের কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে কাজের জন্য ঘর থেকে বের হয়ে গরমে কষ্ট পাচ্ছেন। গরম থেকে রেহাই পেতে অনেকে গাছের তলায় স্বস্তি খুঁজছেন।



















