তামাকের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজটে বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমানো, বিড়ির ওপর আরোপিত অগ্রীম শতকরা ১০ শতাংশ আয়কর কমানো এবং তামাকের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নগরীর স্থানীয় একটি হোটেল মিলনায়তনে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মলেনে তামাক চাষীদের উৎপাদিত তামাক বিক্রির নিশ্চয়তা, তামাক চাষের সুবিধার্থে বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে সুরক্ষা এবং বহুজাতিক কোম্পানীর সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধির দাবি জানানো হয়।
এদিকে, ২০২১-২২ অর্থবছরের বাজেটে বৃদ্ধিকৃত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, ১০ শলাকা সিগারেটের প্যাকেট মূল্য কমপক্ষে ৫০ টাকা ও নকল বিড়ির ব্যবসা বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। মানববন্ধনে বক্তারা দাবি করেন শ্রমঘন শিল্প হিসেবে বিড়ি শিল্পের মাধ্যমে কয়েক হাজার পরিবার জীবিকা নির্বাহ করছে। সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব প্রদানের পাশা-পাশি হতদরিদ্র শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে।





















