ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৩৫টি ওয়ার্ড কমিটি ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৩৫টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক কমিটি অনুমোদন করেছেন। ওয়ার্ড কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে আগামী ১৫ দিনের মধ্যে এসব ওয়ার্ড কমিটির অধিনস্থ ইউনিট সমুহের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দিতে হবে।





















