ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৯৮১ বার পড়া হয়েছে
লন্ডন বার অব এনফিল্ড কনস্টিটিউয়েন্সির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় নোয়াখালীর সেনবাগের কৃতি সন্তান আমিরুল ইসলামকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।
৩ জুলাই সোমবার রাজধানীর একটি হোটেলে সেনাবাগের বিভিন্ন স্তরের পেশাজীবীদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় অতিথিরা বলেন, আমিরুল ইসলামের এমন অর্জন নোয়াখালীর সেনবাগের সর্বস্তরের মানুষকে গর্বিত করেছে।
বাংলাদেশী হয়ে লন্ডনের এমন একটি গুরুত্বপুর্ণ সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার নজিরে সেনবাগের তরুন সমাজও অনুপ্রানিত হবে। অনুষ্ঠানে ইংলান্ডে অবস্থানরত সেনবাগের শিক্ষার্থী এবং যারা উচ্চশিক্ষায় লন্ডনে যেতে চায় তাদের সকল সহযোগিতা করার আশ্বাস দেন আমিরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। এছাড়াও অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম, এফবিসিসিআই’র পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বিশিষ্ট শিল্পপতি আবুল খায়ের, এসএগ্রুপ অব কোম্পানীর কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, উপ-সচিব আমজাদ হোসেনসহ অনেকে।


















