ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে আরো ৬৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে আরো ৬৮ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। কুমিল্লায় মারা গেছেন আরও ১১ জন। এ সময় নতুন করে ৩০৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছে জেলা সিভিল সার্জন। ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে ২ জনের।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে আরও ১০ জন মারা গেছেন। দিনাজপুরে ২ জন মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সিভিল সার্জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ। বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, খুলনায় গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন আরো ৭ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে করোনা উপসর্গে ৩ জন এবং চুয়াডাঙ্গায় দুইজন মারা গেছেন। সাতক্ষীরায় মৃত্যু হয়েছে ১ জনের।
























