ঢাকার আদালতে ডা. মুরাদের বিরুদ্ধে করা মামলা খারিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ঢাকায় করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজের আদেশ দেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেয়। সকালে আবেদনের ওপর শুনানি শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। মামলায় টক’শো উপস্থাপককেও আসামি করা হয়। তবে, বিচারক না থাকায় গতকাল শুনানি হয়নি।
























