ঢাকাকে বাসযোগ্য ও জনবান্ধন করতে কাজ করছে সরকার : সড়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকাকে বাসযোগ্য ও জনবান্ধন করতে কাজ করছে সরকার -এমনটি জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি।
রাজধানীর হাজারীবাগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, ঢাকার অনেক এলাকাতেই পরিকল্পিত নগরায়ন হয়নি। সুনাগরিক হিসেবে শুধুমাত্র সরকারের ওপর দায় না চাপিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টা স্ব স্ব এলাকায় সেচ্ছাশ্রমে অংশ নিতে জনগণকে আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, বর্ষামৌসুমে এডিস মশার বিস্তার রোধে, আগেভাগেই কাজ শুরু করেছে সিটি করপোরেশন।




















