ডলার আয়ের জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ডলার আয়ের জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ঘরে বসেই এখন ডলার উপার্জন করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রতি বছর ১ হাজার শিক্ষার্থী ট্রেনিং পেয়ে আয় করার সক্ষমতা অর্জন করতে পারবে। ২০৪১ সালের মধ্যে ১০ লাখ আইটি প্রশিক্ষিত শিক্ষার্থী তৈরীর লক্ষে কাজ করছে সরকার। দেশের ৬৪ জেলায় এই ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক।






















