০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভোটগণনার পরে কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১৬২৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার সময় বিএনপি প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর করে তারা। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপর আক্রমণের চেষ্টা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের সমর্থকরা ফলাফল প্রত্যাক্ষাণ করে নির্বাচন সংশ্লিষ্টদের আটক করে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত ও কয়েকজন আহত হয়।

এদিকে, নরসিংদীর রায়পুরায় চান্দেরকান্দি ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরিফ মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক মারা গেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ভোটগণনার পরে কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে

আপডেট সময় : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১