ট্রাম্পের মালিকানাধীন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ এর বিরুদ্ধে ‘অপরাধ’ তদন্ত শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ এর বিরুদ্ধে ‘অপরাধ’ তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এর আর্থিক লেনদেন।
যা এত দিন সিভিল হিসেবে তদন্ত করা হচ্ছিল। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উচ্চ পর্যায়ের প্রসিকিউটর লেটিয়া জেমস বলেন, ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত এখন আর সাধারণ তদন্ত বা খতিয়ে দেখার পর্যায়ে নেই। এটি এখন অপরাধ তদন্তের সক্ষমতা নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে।



















