টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের পথে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের পথে রওনা দিয়েছে নিউজিল্যান্ড। লকডাউন শেষে অকল্যান্ডে মিলিত হয় ১৫ সদস্যের দল। সেখান থেকেই বিমানে ঢাকার পথে উড়াল দেয় কিউইরা।
মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে দলটি। ঢাকা পৌঁছে হোটেলে তিনদিন কোয়ারেন্টাইনে থাকবে নিউজিল্যান্ড। এরপর ২৭ আগস্ট থেকে অনুশীলনে নামবে দল। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। এদিকে দেশ ছাড়ার আগে দলের নতুন মুখ জ্যাকব ডাফি কথা বলেছেন এই সফর নিয়ে। বাংলাদেশের বিপক্ষে স্মরনীয় করে রাখতে চান জ্যাকব। বল হাতে আরো কৌশলী হওয়ার লক্ষ্যের কথাও বলেছেন তিনি। এদিকে, টাইগারদের তিন দিনের কোয়ারেন্টিন শুরু মঙ্গলবার থেকে।






















