টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি প্রতিনিধি দল পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করে। পাশাপাশি শ্রীলঙ্কার পক্ষ থেকেও ম্যাচটি খেলার আহ্বান জানানো হয়। পাকিস্তান সরকার জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পিসিবি চেয়ারম্যান আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর সঙ্গে হওয়া উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে জানানো হয়। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধ এবং বহুপাক্ষিক আলোচনার অগ্রগতি বিবেচনায় নিয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও দেশের জনগণ ‘ম্যান ইন গ্রিন’-এর জন্য শুভকামনা জানিয়েছেন।























