ঝিনাইদহের কালীগঞ্জে পান চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে পান চোর সন্দেহে গণপিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছে।
সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শালিকা গ্রামের মাঠে প্রায় বরজ থেকে পান চুরি হচ্ছিলো। বুধবার ভোররাতে সদর উপজেলার মাধবপুর গ্রামের বৃদ্ধ সূর্যমান এক কৃষকের জমিতে পান চুরি করতে গিয়ে ধরা পড়ে। সেসময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।


























