জয় দিয়েই নতুন মৌসুম শুরু করলো আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
জয় দিয়েই প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম শুরু করলো আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে ঢাকা আবাহনী। একই ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারায় সাইফ।
যদিও জয় পেতে বড় পরীক্ষা দিতে হয়ে সাইফ স্পোর্টিং ক্লাবকে। মুন্সিগঞ্জের মাঠে পুলিশকে চাপে রাখলেও সাইফকে গোলের অপেক্ষা করতে হয়েছে ৯২ মিনিট পর্যন্ত। শেষ মুহুর্তের গোলের ইয়োলো আর্মিদের জয় নিশ্চিত করেন এমেরি। তবে, টঙ্গী স্টেডিয়ামে গোলের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ঢাকা আবাহনীকে। ম্যাচের ১২ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন ব্রাজিল ফরোয়ার্ড দরিয়েলটন। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রন থাকলেও আর গোল আদায় করতে পারেনি আবাহনী। ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধাও। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।






















