জ্বালানি সংকটে তিনদিন অনলাইন ও তিনদিন সশরীরে ক্লাস হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জ্বালানি সংকটের কারণে এখন থেকে তিনদিন অনলাইন ও তিনদিন সশরীরে ক্লাস হবে। শনি, সোম ও বুধবার হবে অফলাইনে। আর অনলাইনে হবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চলবে এ কার্যক্রম।
জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর বর্তমান সরকার। এমন বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
এসময় সপ্তাহে তিন দিন অফলাইনে এবং তিন দিন অনলাইনে ক্লাস শুরু হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে ।
মহানগরীতে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে এই বিষয়ে বাধ্য করা হচ্ছে না।
এর আগে,এক প্রশ্নের উত্তরে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী তার মতে, আলাদা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ভিন্ন প্রশ্নে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ ‘ন্যায্য নয়’।
প্রশ্নপত্র ফাঁসরোধে সরকার কাজ করছে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা অর্জনের পরামর্শ দেন আ ন ম এহসানুল হক মিলন।




















