জার্মান বুনদেসলিগায় বড় অঘটন ঘটিয়েছে বরুশিয়া মনশেন-গ্ল্যাডব্যাখ
- আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
জার্মান বুনদেসলিগায় বড় অঘটন ঘটিয়েছে বরুশিয়া মনশেন-গ্ল্যাডব্যাখ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ৩-২ গোলে।
লেওয়ানডফস্কির পেনাল্টি। সাথে লিওন গোরেৎজকার নিশানাবাজি। ২৬ মিনিটেই দুই গোলে লিড নেয়া বায়ার্ন ম্যাচটা হেরে গেছে। ১০ মিনিটের ব্যবধানে প্রায় একই কায়দায় বায়ার্ন ডিফেন্স লাইন দুই বার গুঁড়িয়ে হফম্যানের জোড়া গোল। প্রথমার্ধে শেষ ২-২ সমতায়। বিরতির ঠিক পর পরই আবারও স্পটলাইটে হফম্যান। ওর সাজানো বলে নয়হ্যাসের গোলে বায়ার্নকে হারিয়ে দিয়েছে মনশেন গ্ল্যাডব্যাখ। এদিকে, করোনায় নাজেহাল অ্যাস্টন ভিলা। মূল দলের কেউ নেই। অনূর্ধ্ব ২৩ আর ১৮ কিশোরদের তাই নামিয়ে দেয়া হয় ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে। শুরুতেই ওরা পিছিয়ে পড়ে সাদিও মানের গোলে। ফার্স্ট হাফ যে শেষ হয় ১-১ এর স্কোরলাইনে। এরপর আর পেরে ওঠেনি অ্যাস্টন ভিলা। ৫ মিনিটের ব্যবধানে হজম করে তিন গোল। উইনাইলডমের পর নিজের জোড়া পূর্ণ করেন মানে আর শেষটা মোহাম্মদ সালাহর।





















