জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান
- আপডেট সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলমান সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেয়ার ইচ্ছা পোষণ করেছে তালেবান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হকও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠির বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।
কাতারের দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীনকে জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছে। গত মাসে পতন হওয়া আফগান সরকারের নিয়োগ দেওয়া জাতিসংঘে রাষ্ট্রদূত গুলাম আইজ্যাকজাই। তালেবান নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, তালেবানের আবেদনটি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ নয় দেশের সমন্বয়ে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে।





















