জলবায়ু পরিবর্তন নিয়ে রেড় সিগনাল দিল জাতিসংঘ
- আপডেট সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছে পৃথিবী। সংযত হতে হবে এখনই। বেশ কয়েক বছর ধরে সতর্ক করার পর এবার জলবায়ু পরিবর্তন নিয়ে রেড় সিগনাল দিল জাতিসংঘ। সংস্থাটি বলছে, এক দশকে তাপমাত্রা বাড়বে আরও দেড় ডিগ্রি।
মানুষের কর্মকাণ্ড এই পৃথিবীর জলবায়ুকে অল্প সময়ে যেভাবে বদলে দিয়েছে, তেমনটা লাখো বছরেও ঘটেনি। আর এই পরিবর্তন অনেক ক্ষেত্রেই আর সংশোধনের উপায় নেই, যা মানবজাতিকে অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জাতিসংঘ গঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল….আইপিসিসি’র… প্রতিবেদন বলছে, পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে চূড়ান্ত বিপদের খুব কাছাকাছি মানব সভ্যতা। রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী দুই দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। উষ্ণতা বৃদ্ধির ফল হবে মারাত্মক। এ শতকের শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই মিটার বেড়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টিকে বিজ্ঞানীরা আর উড়িয়ে দিতে পারছেন না।
























