জলবায়ু পরিবর্তনে জি-সেভেন নেতাদের প্রতিশ্রুতি
- আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জি-সেভেন নেতারা। জলবায়ু পরিবর্তন ও কার্বন নির্গমন রোধে তাঁরা নতুন সংরক্ষণ এবং লক্ষ্য চূড়ান্ত করেছেন।
যুক্তরাজ্যের কারবিস বেতে আয়োজিত তিন দিনের সম্মেলন শেষে পশ্চিমা ঐক্যের পুনর্জন্ম পরিদর্শন করলেন। জি-৭ নেতারা ‘নেচার কম্প্যাক্ট’ নামে চুক্তি সই করেছেন, যাতে জীববৈচিত্র্য সুরক্ষা ও নষ্ট রোধ করার বিষয়টি রয়েছে। এ ছাড়া ২০১০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে তাঁদের কার্বন নির্গমন অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রুতির কথাও রয়েছে। বৈঠকে তাঁরা দশকের শেষ নাগাদ বিশ্বজুড়ে ভূমি ও সমুদ্রের কমপক্ষে ৩০ শতাংশ সুরক্ষা দিতে সম্মত হয়েছেন। করোনা মহামারির কারণে প্রায় দুই বছর পর বিশ্বের ধনী দেশগুলোর নেতারা মুখোমুখি বৈঠকে বসলেন। উন্নয়নশীল দেশগুলোয় অবকাঠামোগত উন্নয়নের জি-৭ একটি টাস্কফোর্স প্রতিষ্ঠা করবে। এই সম্মেলন শেষে ইশতেহারে আগামী বছরের মধ্যে ৮৪ কোটি ডোজ করোনার টিকা সহজলভ্য করার কথা বলা হয়েছে।এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর দায়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় জি৭-এর নেতারা। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের কথা রয়েছে।





















