চীনে মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
চীনের হেনানপ্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ঘটনার পর মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। চীনে এ ধরনের ঘটনা অহরহ ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডে’তে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।


























