চাঁপাইনবাবগঞ্জে আবারো ১লা জুন থেকে ৭জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য পুরো জেলায় লকডাউন ঘোষণা
- আপডেট সময় : ০১:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক হওয়ায় আবারো ১লা জুন থেকে ৭জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য পুরো জেলায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ এই লকডাউনের ঘোষণা করেন।
লকডাউন চলাকালীন কোন প্রকার যানবাহন রাজশাহী-নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সকল ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান ও ফার্মেসি খোলা থাকবে। তবে প্রয়োজন ছাড়া কেউ এসব স্থানে যেতে পারবে না। আমের আড়ৎ/বাজার পৃথক পৃথক জায়গায় ছড়িয়ে আড়ৎদারের মাধ্যমে বিক্রয় করা যাবে। এছাড়াও বাগান থেকে আম ট্রাকে করে প্রেরণ করা যাবে। এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু থাকবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।



















