চাঁদপুর-৩ আসনেও বইছে ভোট উৎসবের হাওয়া
- আপডেট সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চাঁদপুর-৩ আসনেও বইছে ভোট উৎসবের হাওয়া। সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এবার মোট ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৩৩১ জন। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে, গাজীপুর শেষ মুহূর্তে সভা সমাবেশ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থী। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জেলার মধ্যে মর্যাদার আসন হিসেবে খ্যাত চাঁদপুর-৩ সদর আসনটি। এ আসনে এবার প্রার্থী ৭ জন৷ তবে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট এই ৪ প্রার্থীরা প্রচরানাই এ আসনে সবচেয়ে বেশি। দীর্ঘ প্রতিক্ষার পর সুষ্ঠ পরিবেশে নির্বিঘ্নে ভোট দেয়ার জন্যে মুখিয়ে আছে সাধারণ ভোটারা।
এ আসনে এবার বিএনপির প্রার্থী জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গেলো দেড় যুগ দলের হাল ধরে রাখা এবং মামলা হামলার শিকার নেতা-কর্মীদের পাশে থাকায় জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। প্রতিদিনই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
বিএনপির প্রার্থীর সাথে মূল প্রতিদ্ধন্ধিতা হবে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর । জামায়াতের জেলা সাধারণ সম্পাদক এডঃ শাহজাহান মিয়াও বসে নেই। নিজের ক্লিন ইমজকে কাজে লাগিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।
চাঁদপুর-৩ আসনে এবার ১৬৫ কেন্দ্রের ১হাজার ৩ ভোট কক্ষে হবে ভোট গ্রহণ।
গাজীপুরে ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণফ্রন্ট ও ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্রসহ মোট ৪২ জন এমপি পদে লড়ছেন। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি । দিচ্ছেন নানা রকম উন্নয়নমূলক প্রতিশ্রুতি।
সৎ যোগ্য প্রার্থীকে বেঁচে নেবেন ভোটাররা। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় সাধারণ ভোটারদের।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান রির্টানিং কর্মকর্তা।
আগামি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
















