চাঁদপুর থেকে বন্য প্রাণী উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চাঁদপুর থেকে বন্য প্রাণী উদ্ধার। উপজেলার দুটি মিনি পার্কে অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা বন্যপ্রাণীগুলো উদ্ধার করেছে অপরাধ দমন ইউনিট।
মঙ্গলবার ডাব্লিউসিসিইউ এর পরিচালকের নির্দেশে উপজেলার আশিকাটির ফাইভ স্টার শিশু পার্ক ও শাহমাহমুদপুরে কৃতিকুঞ্জ তিয়া পার্কে অভিযান চালায় ৫ সদস্যের দল। উদ্ধার হয়, ২টি অজগর সাপ, ৫টি বানর ও ১টি শকুন। প্রাণীগুলোকে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা বনবিভাগ কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিভিন্ন সময় স্থানীয় পত্রিকায় অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা এসব বন্যপ্রাণী নিয়ে সংবাদ প্রকাশের পর ঢাকার টিম অভিযান পরিচালনা করে।






















