চলমান বিধিনিষেধে খেটে খাওয়া মানুষের পেটে টান
- আপডেট সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে মানবেতর জীবন কাটাচ্ছে খেটে খাওয়া মানুষ। অন্যসময়ে যেখানে তিন বেলা খাবার যোগাড় করতে দিনভর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। এখন কর্মহীন পরিস্থিতিতে সরকারি কোন সাহায্য না পাওয়ায় অনাহার আর অর্ধাহারে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। মাঝে মধ্যে খাবার সহায়তা মিললেও, সেটির মান নিয়ে রয়েছে প্রশ্ন।
দিনমজুর মেহেরজান। বয়স সত্তর ছাঁড়িয়েছে। চলমান বিধিনিষেধে রাজধানীতে কাজ বন্ধ। এখন তিন বেলা খাবার যোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।এমন বাস্তবতা, নিম্নআয়ের মানুষের রোজকার নিয়তি। তাদের ধারণা, সরকারি সাহায্যের পুরোটা পাচ্ছেনা তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিশ বছর ধরে চা বিক্রি করেন মোর্শেদ মিয়া। করোনা থেকে বাঁচার চেয়ে ক্ষুধার জ্বালা তার কাছে এখন জরুরি মনে হচ্ছে।
এদিকে, বুধবারও সড়ক ব্যস্ত ছিলো ব্যক্তিগত গাড়ি, রিক্সা আর পণ্য পরিবহনের চাপে। তবে, বের হবার যথাযথ কারন দেখাতে না পারলে ও স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
করোনায় মৃত্যু ও সংক্রমণ না কমায়, চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ১৪ জুলাই পর্যন্ত।






















