চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন
- আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ| প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা কমিয়ে এই অনুমোদন সম্পর্কে আইএমইডি সচিব জানান, দেশের এডিপি বাস্তবায়ন হার এখন পর্যন্ত ভালো। এদিকে, পরিকল্পনা মন্ত্রী জানান, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বুধবার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অনুমোদন দেয়া হয় ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা এবং বৈদেশিক খাত থেকে ৭০ হাজার ২৫০ কোটি টাকা ব্যয় হবে।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান জানান, করোনার সময় এডিপি বাস্তবায়নের হার কিছুটা কমলেও এখন ভালো পর্যায়ে রয়েছে
তিনি আরো জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কৃষি জমি যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। অধিগ্রহণে নেয়া জমির মূল্য দ্রুত ছাড়ের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সকল শঙ্কা কাটিয়ে উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে। দেশের মূলস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে।
এছাড়া, সংশোধিত এই উন্নয়ন বাজেটের মধ্যে দিয়ে দেশের অগ্রযাত্রা আরো একধাপ এগিয়ে যাবে বলে জানান মন্ত্রী এম এ মান্নান।





















