চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় নিহত ১
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির নামে এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪জন। সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হন মনির। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি বলে দাবি করেন তিনি।























