চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত
- আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর স্থগিত হয় ধর্মঘট। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বন্দর সংগ্রাম পরিষদ।
সংগঠনের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন জানান নির্বাচনের আগে ডিপি ওর্য়াল্ডের সঙ্গে এনসিটির চুক্তি হচ্ছে না বিডা চেয়ারম্যানের এমন বক্তব্যের প্রেক্ষিতে আশ্বস্থ হয়ে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রোজা মাথায় রেখে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি থেকে আট ঘণ্টা কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির কারণে বন্দরে সকলপ্রকার অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়।
















