০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম ওয়াসার ১৫ কিলোমিটার পাইপ লাইন না করেই শেষ করতে হচ্ছে প্রকল্প

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • / ১৬২৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ওয়াসার তিনটি প্রজেক্টে কর্মরত ১৫ জন বিদেশী বিশেষজ্ঞ চীন ও কোরিয়ায় গিয়ে আটকে গেছেন। আর এলসি করা যন্ত্রাংশ সময়মতো না আসায়, ১৫ কিলোমিটার পাইপ লাইন না করেই ওয়াসার শেষ করতে হচ্ছে একটি প্রকল্প। ভারত থেকে যন্ত্রাংশ এনে অন্য প্রকল্প চালিয়ে নেয়ার চেষ্টা করলেও, তাতে ব্যাপক খরচ বাড়ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণেই এই সংকট তৈরী হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ।

কদিন আগে শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন পর্যন্ত মেয়াদকালে প্রকল্পটির সিডিউল অংশ শেষ হলেও, বেচে যাওয়া টাকা দিয়ে আরো ১৫ কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণের উদ্যোগ নেয় চট্টগ্রাম ওয়াসা। সে অনুযায়ী পাইপসহ অন্য যন্ত্রাংশ আনতে চীনের প্রতিষ্ঠানকে এলসিও করা হয়েছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারনে তার শিপমেন্ট হয়নি এখনো। আগামী এক সপ্তার মধ্যে পণ্য না এলে, সম্পুর্ণ না করেই প্রকল্পের ইতি টানতে বাধ্য হচ্ছে ওয়াসা।

শেখ হাসিনা পাণি শোধনাগার ফ্রেজ-টু, আর ভান্ডালঝুড়ি পানি শোধনাগার প্রকল্পে বিশেষজ্ঞদের অধিকাংশই চীন আর কোরিয়ার নাগরিক। এদের মধ্যে ১৫ জন ছুটিতে গিয়ে আটকে গেছেন নিজ নিজ দেশে। তাই স্থানীয় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে, কাজ চালিয়ে নেয়ার চেষ্টা করছে ওয়াসা।

আর বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় লোকবল দিয়ে স্বল্প সময়ের সংকট সমাধান হলেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে। সরকারের অগ্রাধিকার পাওয়া মেগা প্রকল্পগুলোর ড্রইং ডিজাইন থেকে শুরু করে টেকনিক্যাল কাজগুলোতে বিদেশী বিশেষজ্ঞদের আধিক্যই বেশী। তাই এই সংকট দীর্ঘায়িত হলে অনিশ্চয়তায় পড়বে প্রকল্প বাস্তবায়ন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম ওয়াসার ১৫ কিলোমিটার পাইপ লাইন না করেই শেষ করতে হচ্ছে প্রকল্প

আপডেট সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০